, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে চৌদ্দগ্রামে গ্রন্থপাঠ অনুষ্ঠিত




প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে চৌদ্দগ্রামে গ্রন্থপাঠ অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৩, ১৩:৩৮ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লেখক, সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রন্থপাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মজুমদার পাবলিক লাইব্রেরির উদ্যোগে চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার সহকারী পরিদর্শক (শিক্ষা), মজুমদার পাবলিক লাইব্রেরির প্রধান উপদেষ্টা, কবি ও লেখক নাসির উদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলে সামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মিজান পঞ্চায়েত। মজুমদার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মহি উদ্দিন মজুমদারের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, বিশিষ্ট সমাজসেবক মো: ইউসুফ হোসাইন সুমন, বাঙ্গড্ডা এডুকেয়ারের শিক্ষক মো: ইউনুস মিয়া প্রমুখ। এ সময় সচেতন অভিভাবক সহ গ্রন্থপাঠে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET