, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে পিঠা উৎসব অনুষ্ঠিত ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২২, ১৯:২৬ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শীত মানেই পিঠা-পুলি আর পায়েস খাওয়ার আমেজ। শীতে নতুন চালে তৈরি হয় বাহারি সব পিঠা। পিঠার মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ে এ বাড়ি থেকে ও বাড়ি। সেইসাথে শীতে খেজুর গুড়ের তৈরি পায়েসের জুড়ি মেলা ভার। পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, নারিকেল পিঠা, ভাপা পিঠা, দুধপুলি, দুধরাজ, গোকুল পিঠা, রসপিঠা, সন্দেশ, জামাই পিঠা, মালপোয়াসহ নানা ধরনের পিঠার নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। আর এসব বাহারি পিঠা নিয়েই গত (০৩জানুয়ারী) সোমবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পিঠা উৎসবে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা দফতর, ফুলবাড়ী থানা পুলিশ, বন বিভাগ, বিএমডিএ, সোনালী ব্যাংক,মৎস্য অফিস,কৃষি অফিস,স্বাস্থ্য কমপ্লেক্স,স্বাব-রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে দিনব্যাপী রকমারী পিঠার পসরা সাজিয়ে প্রদর্শনের আয়োজন করা হয়। এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন ও তাঁর সহধর্মীনি ব্যাংক কর্মকর্তা কামরুন নাহারকে সাথে নিয়ে কেক কাটার মধ্যদিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। নানা রকম ফেষ্ঠুন ব্যানার দিয়ে সাজানো হয় পুরো হল রুম। সবমিলিয়ে এক মিলন মেলায় পরিনত হয় সেখানকার পরিবেশ। এসব পিঠা যে শুধু বাড়ি থেকে তৈরি করেই নিয়ে আসা হয়েছে তা নয়,অনেকেই নানা রকমের তৈরী পিঠা কিনে এনে সাজিয়েছেন পাসরা। আগত অতিথিদের আপ্যায়ন করা হয় এসব পিঠা দিয়েই। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, উপজেলা প্রকৌশলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলসহ শতাধিক সুধিজন ও নারী-পুরুষসহ দর্শনার্থীরা। শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন,বাঙ্গালীদের ঐতিহ্যবাহী পুরোনো দিনের পিঠাকে সকলের কাছে পরিচয় করিয়ে দেওয়াই এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET