দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত জসিম উদ্দিন সরকারের ছেলে, উপজেলা বিএনপির উপদেষ্ঠা সদস্য বিশিষ্ট ব্যবস্যায়ী ও তাবলীগ জামায়াতের মুরুব্বী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকার শনিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাযিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও তার বৃদ্ধ মা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
এদিকে বিএনপি নেতা ও তাবলীগ জামায়াতের মুরুব্বী সাথী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকারের মৃত্যুতে পৃথম পৃথক ভাবে শোক জানিয়েছেন দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মওঃ নবীউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক,পেশাজিবী ও ব্যবস্যায়ী নেতৃবৃন্দগণ।
মরহুমের নামাজে জানাজা ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এবং উত্তর সুজাপুর সরকারপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।









