, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফেসবুকের কল্যাণে ২বস্তা চাল ও বাজার সামগ্রী পেলো এক দুস্থ পরিবার




ফেসবুকের কল্যাণে ২বস্তা চাল ও বাজার সামগ্রী পেলো এক দুস্থ পরিবার

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৮:১০ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেসবুকের কল্যাণে ২বস্তা চাল ও বাজার সামগ্রী পেলো এক দুস্থ পরিবার।
সম্প্রতি ‘ঘরে চাল নেই, পাঁচ সন্তান নিয়ে না খেয়ে আছে বিধবা সুগেরা খাতুন’ শিরোনামে এক দুস্থ পরিবারের অসহায়ত্বের সচিত্র তথ্য ফেসবুকে তুলে ধরেন স্থানীয় সাংবাদিক এম মনসুর আলী। এতে অনুপ্রাণীত হয়ে  দেশ–বিদেশ থেকে কয়েক জন পরোপকারী ব্যাক্তি টাকা পাঠান। এক সপ্তাহে মোট ৪১০০ টাকার ফান্ড হয়। এই টাকায়  আজ বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলার অরুয়াইলে বিধবা সুগেরা খাতুনের  হাতে তুলে দেয় হয় ২বস্তা চাল এবং ডাল, লবণ, তৈল, পেঁয়াজ,মরিচ, হলুূদ ইত্যাদি বাজার সামগ্রী। এই সব পেয়ে খুশিতে কেঁদে পেলেন সুগেরা খাতুন। দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করেন দাতাদের জন্য। এ সময় অবস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া (ভাটিয়াঞ্চল)  সচেতন নাগরিক সমাজের সভাপতি মো.সানাউল্লাহ ভুইয়া,পল্লী চিকিৎসা মিজানুর রহমান, সংবাদকর্মী এম মনসুর আলী। উল্লেখ্য সুগেরা খাতুন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত আন্নর আলীর(৪৫) স্ত্রী। গত ৭ মাস আগে ৫ নাবালক সন্তান রেখে দিনমজুর আন্নর আলী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৫ সন্তান নিয়ে দুঃখের সাগরে ভাসতে থাকেন অসুস্থ বিধবা সুগেরা খাতুন।( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET