, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া ধুনটে দলিল লেখক সমিতির দুই গুরুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া




বগুড়া ধুনটে দলিল লেখক সমিতির দুই গুরুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ২০:১৩ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া ধুনট উপাজের ধুনট সাব রেজিষ্টার দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সাধারন সম্পাদকের মধ্যে সংঘর্ষ  ধাওয়া পাল্টা ধাওয়া দুই ঘটনায় দলিল রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে দুই জনকে আটক করে।

ধুনট উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ওহিদুল ইসলাম জানান, দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সমিতির লাখ লাখ টাকা অর্থ আত্সৎ সহ বিভিন্ন সময় তৎকালীন উপজেলা সাব রেজিষ্টারদের সাথে দুরব্যবহার করার কারনে ৪/৫ বছর আগে বগুড়া জেলা রেজিষ্টার সাইদুল ইসলামের দলিল লেখকের লাইসেন্স (নং ১১৫) স্থগিত করে দেন এবং দলিল লেখা বন্ধ করা হয়।

এরপর সাইদুল ইসলাম ক্ষমতাসীন দলের প্রভাবশালী একজন জন প্রতিনিধির ছত্র ছায়ায় দলিল লেখক সমিতির সাধারন সম্পাদকের পদ দখল করার চেষ্টা করে।

গত ১৯ জানুয়ারী বগুড়া জেলা দলিল লেখক সমিতির নেতারা ওহিদুল ইসলামকে সভাপতি ফজলুল হককে সাধারন সম্পাদক করে ১৬ বিশিষ্ট ধুনট উপজেলা দলিল লেখক সমিতি আনুমোদন দেয়। এরপর সাইদুল ইসলাম বর্তমান কমিটির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

বুধবার উপজেলা সাব রেজিষ্টার অফিসের দুপরে দলিল লেখক সমিতির সভা করার  সাইদুল ইসলাম কিছু সংখ্যক বহিরাগত  সন্ত্রাসী নিয়ে দলিল লেখক সমিতির সদস্যদের  উপর হামলা চালালে দুই গুরুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।

থানার সামনেই সংঘর্ষের ঘটনায় পুলিশ তাৎক্ষনিক ভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় পুলিশ দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ফজলুল হক ও দলিল লেখক  মিন্টু মিয়াকে আটক করে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করতে দুইজনকে আটক করার পর মিন্টু মিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করে বলেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, জেলা রেজিষ্টার ৪/৫ বছর আগে অনিয়ম অপকর্মের প্রমান পেয়ে  দলিল লেখক সাইদুল ইসলামের লাইসেন্স ৪/৫ বছর যাবত স্থগিত করার ফলে দলিল লেখা সহ অফিস সংক্রান্ত কর্মকান্ড থেকে বিরত রাখা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET