বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ (অবসর প্রাপ্ত) আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বাছেদ (৬৫) গত সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না………. রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশ গ্রহন করেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল হক দুদু, আলমগীর হোসেন ভান্ডারী, মুনছুর রহমান, শাহীন মাহমুদ ভান্ডারী, আলহাজ্ব মিজানুর রহমান মিলন, মোনায়েম হোসেন ইকবাল, হারুনুর রশিদ ভান্ডারী প্রমুখ। পরে মরহুমের গ্রামের বাড়ী বিহার ইউনিয়নের নিশ্চিন্তপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।









