, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন করেছে সিরাজগঞ্জ স্বাচিপ ও বিএমএ




বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন করেছে সিরাজগঞ্জ স্বাচিপ ও বিএমএ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২২, ১১:৫৬ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস দিন ব্যাপী উদযাপন করেছে। বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সূর্যোদয়ের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে হাসপাতালের মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের কেক কর্তন ও শিশু ওয়ার্ডের রোগীদের মাঝে খাবার বিতরন করেন স্বাচিপ ও বিএমএ এর নেতৃবৃন্দ। উক্ত কেক কর্তন ও আলোচনা সভায় স্বাচিপ সিরাজগঞ্জ শাখার সভাপতি ওয়ালিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুঁতোয়গাথা। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হতো না। তিনি আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে গেছেন। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন।

এসময় বিএমএ এর সিরাজগঞ্জ শাখার সভাপতি ডা: জহুরুল হক রাজা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিতে তিনি আজন্ম লড়ে গেছেন। তাঁর হাত ধরে এদেশের চিকিৎসা সেবায় যে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল, এখনো সেগুলোর ধারাবাহিকতা চলছে।

স্বাচিপ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম হীরা বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির বংশীবাদক। পাকিস্তানের নির্যাতনের যাতাকল থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে তিনি আজীবন জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কখনোই লক্ষ্যচ্যূত হননি। তার অসীম ধৈর্য্য ও মুক্তিকামী চেতনার ফসল হিসেবে আমরা স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি।

বিএমএ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আকরামুজ্জামান বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে তার আদর্শ লালন করতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শ ছিল লোভ-লালসার উর্ধ্বে ওঠে মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা: সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর বিচক্ষণ ও যোগ্য নেতৃত্বের কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু একাত্তরের পরাজিত শক্তির দোষররা স্বাধীন দেশে বেশি দিন বাঁচতে দেয়নি বঙ্গবন্ধুকে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করা গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করা যাবে। কিন্তু তাদের সেই মিশন ব্যর্থ হয়েছে। বাঙালি জাতির হৃদয়ে বঙ্গবন্ধু চিরদিন স্বমহিমায় থাকবেন। এসময় স্বাচিপ ও বিএমএ এর সকলনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET