বরগুনা প্রতিনিধি :- বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি গোলাম আহাদ সোহাগ এর বিরুদ্ধে মিথ্যা দিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা করা ও ফেইসবুক পেইজে মিথ্যা অপবাদ দিয়া সংবাদ প্রকাশ করার প্রতিবাদে আজ সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন , বরগুনা সদর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ অএ ইউনিয়ন বাসী। সংবাদ সম্মেলনে গোলাম আহাদ সোহাগ সাংবাদিকদের বলেন , গত- ১৮ এপ্রিল মেরী আক্তার বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে তাহা মিথ্যা ও বানোয়াট। বরগুনা শহরের চরকলোনী মো: সানু মিয়া আমার নির্বাচনী এলাকা বাশবুনিয়া গ্রামের জামাই সুবাদে পরিচিত। সানু শহরের অনেক লোকের কাছ থেকে ৪,০০,০০,০০০/- (চার কোটি) টাকা ব্যবসার নামে আত্মসাৎ করে। পাওনাদাররা ঐ টাকা চাপ সৃষ্টি করলে , অনুপয় হয়ে সানু বাড়ী ও জমি আমার কাছে বিক্রির প্রস্তাব দেয়, আমি কিনতে রাজী হই। ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মূল্য নির্ধারন করিয়া ১২ শতাংশ জমি ও জমির উপরে একটি দোতলা বিল্ডিং ,২টি টিনসেট ঘরের বায়না চুক্তিতে গত-২৬জুন ২০১৪ সালে সানুকে ১লক্ষ টাকা প্রদান করিয়া বায়না চুক্তি রেজিস্ট্রি করি। যাহার নম্বর ৩১৯২/২০১৪। প্রকাশ থাকে ৬মাস মেয়াদের মধ্যে মূল কাগজ সংগ্রহ করিয়া দলিল রেজিস্ট্রি করিয়া দিবে। কিছুদিন পরে সানু জানায় তাহার বাড়ীর অনুকুলে ইসলামী ব্যাংকে ঋণ আছে , উক্ত ঋনের টাকা পরিশোধ করিয়া ব্যাংক থেকে মূল দলিল পএ আনতে হবে। ঋন পরিশোধ করতে আমার নিকট হইতে ৪৭,২২,৬০০/- (সাতচল্লিশ লক্ষ বাইশ হাজার ছয়শত) টাকা ও বিভিন্ন লোকের পাওনা বাবদ ১৬,০০,০০০/- ষোল লক্ষ) টাকা সর্ব মোট ৬৪,২২,৬০০/- (চুষাট্রি লক্ষ বাইশ হাজার ছয়শত) টাকা নিয়া ২৫ডিসেম্বর ২০১৪ইং তারিখের পূর্বে জমির দলিল রেজিস্ট্রি করিয়া দিবে বলিয়া ১০০ টাকার ০৩ খানা নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দিয়া আমাকে জমি ও বাড়ী বুঝাইয়া দেয়। তারিখ অনুযায়ী সানু দলিল না দিয়া উল্টা মিথ্যা মামলার হুমকী দেয়। এবিষয় বরগুনা সদর থানায় সাধারন ডায়রী করা হয় , যাহার নং ১২৫৭ , পুলিশ উক্ত বিষয় তদন্তে সত্যতা পেয়ে প্রসিকিউশন নং ১৪/১৫ তারিখ ২৮ ফেব্রুয়ারী ২০১৫ ধারা ৫০৬ দ:বি: কোর্টে দাখিল করলে বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে সাজা প্রদান করেন। পরবর্তীতে আমার বিরুদ্ধে মহা পুলিশ পরিদর্শক , হেডকোয়াটার , র্যাব ৮ ক্রাইম প্রিভেনশন কোম্পানী ১ পটুয়াখালী , পুলিশ সুপার বরগুনা , মেয়র বরগুনা পৌরসভা বরাবর পিটিশন দাখিল করে। তাতেও সানু ক্ষান্ত হয়নি সালি মেরীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলাটি সঠিক তদন্তে দাবী জানাই। এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান , আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে , সুষ্ঠ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।









