, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ




বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২১, ১৬:০২ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজনরা।

বক্তারা করোনা ওয়ার্ডে অক্সিজেনের ভয়াবহ সংকটের কথা তুলে ধরেন। অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার অভিযোগ করেন তারা। বক্তারা অক্সিজেন সংকট সমাধান করে করোনা ওয়ার্ডে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এদিকে করোনা ওয়ার্ডে অক্সিজেন ব্যবস্থাপনায় সংকটের কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET