, , ,

শিরোনামঃ-




বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২১, ১৫:৪৪ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার ( ৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সভায় বক্তব্য রাখেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মো. গোলাম কিবরিয়া, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, স্বাক্ষর বলতে বোঝায় অক্ষরজ্ঞান সম্পন্ন অর্থাৎ পড়তে পারে এবং লিখতে ও হিসাব করতে পারে। মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ২১ লাখ লোককে স্বাক্ষরতা দান করা হচ্ছে। তার মধ্যে বরিশাল জেলায় ৫৫ হাজার দুইশ’ জন নিরক্ষরকে স্বাক্ষরতার আওতায় আনা হয়েছে, যাদের বয়স ১৫-৪৫ বছর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET