, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারার গনিপুরে ২২৬ জন চা বিক্রেতাদের খাদ্য সহায়তা প্রদান করলেন এমপি এনামুল হক




বাগমারার গনিপুরে ২২৬ জন চা বিক্রেতাদের খাদ্য সহায়তা প্রদান করলেন এমপি এনামুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ২২:০২ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে গনিপুর ইউনিয়নের ২২৬ জন চা বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের কন্ট্রোল রুম থেকে ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের নিকট খাদ্য সহায়তা হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, কাউন্সিলর হাচেন আলী। এসময় করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান এমপি এনামুল হক। সেই সাথে সরকারের সকল নির্দেশনা সঠিক ভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET