১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাট জেলা বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২৬, ২৩:৩৫ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাগেরহাট ২ সংসদীয় আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

মূল্যায়ন সভায় বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের পরাজয়ের কারণ নির্ণয় এবং ভবিষ্যতে অনুষ্ঠিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে করণীয় সম্পর্কে মতামত প্রকাশ করেন ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাছাড়া বিএনপি এর যে সকল নেতৃবৃন্দ বিগত নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিরোধিতা করেছে তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয় মূল্যায়ন সভায়।

এ সময় উপস্থিত। ছিলেন জেলা  বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমশের আলী মোহন, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম।

বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, শাহরিয়ার কবির রুবেল, বিএনপি নেতা শেখ মোস্তাইন বিল্লাহ, শরিফুল ইসলাম মিরাজ, শেখ আব্দুল মান্নান, মোহাম্মদ জাকির হোসেন, ফকির আল মামুন টিপু, শেখ মিজানুর রহমান, মোঃ মাসুদুর রহমান, মাহফুজুর রহমান সেন্টু, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদারসহ বাগেরহাট পৌর, সদর উপজেলার সকল ইউনিয়ন  বিএনপি’র নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের বিরোধিতা কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। সেই সাথে আগামী নির্বাচনে বিরোধিতা কারীদের আগামী নির্বাচনে মেয়র চেয়ারম্যান ও কাউন্সিলর পদে মনোনয়ন না দেওয়ার জোর দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET