, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি নেতা শাহীন শওকতের বাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলা




বিএনপি নেতা শাহীন শওকতের বাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৭ ২০২২, ১৫:২৭ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে বিএনপি নেতা শাহীন শওকতের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর পশু হাসপাতালের পাশে শাহীন শওকতের বাড়ি।
তিনি বিএনপির উপ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
মোটরসাইকেল যোগে দুজন হেলমেট পরে এসে হামলা করে চলে গেছে বলে জানা গেছে।
হামলাকারীরা কারা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিজ দলের কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছে।
এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে পড়েন শাহীন শওকতের পরিবার।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির ও যুবদলের নেতৃত্ব ব্যাপক পরিবর্তন হয়। এর পেছনে শাহীন শওকতের হাত রয়েছে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। এ থেকেই তার বাড়িতে হামলা হতে পারে বলে-দাবি করেছে একাধিক সূত্র।
মহানগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা জড়িত জানা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET