১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান




বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৪, ১৯:২৬ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩৬ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন। পরে প্রাথমিক পর্যায়ে ১৬০ জন শিক্ষার্থীকে ২ হাজার চারশ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৮৬ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা, কলেজ শাখার ৪৬ জন শিক্ষার্থীকে ৯ হাজার ছয়শ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET