, , ,

শিরোনামঃ-




বিরামপুরে পৌর বিএনপি’র প্রস্তুতি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২২, ১১:৫৩ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৭ই নভেম্বর যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরামপুর পৌর শাখার উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে শহরের রেল স্টেশন রোডস্থ বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক পলাশ বিন আশরাফীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় মূল বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রচার সম্পাদক আসলাম হোসেন, প্রবাসী কল‍্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দরা। এতে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির সদস‍্যবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET