, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর নির্দেশনায় যশোর জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি




বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর নির্দেশনায় যশোর জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ২৩:২৬ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহি সংসদের সিদ্ধান্ত মোতাবেক এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদের অনুপ্রেরণায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে  যশোর জেলা ছাত্রলীগ ধারাবাহিক বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছেন। আজ ৯ জুন মঙ্গলবার শহরের শেখ হাঁটি যশোর সরকারি কমার্স কলেজ প্রাঙ্গনে যশোর পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দীন কবীর পিয়াসের নেতৃত্বে এবং সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর দিক নির্দেশনায় এই ধারাবাহিক বৃক্ষ রোপন কর্মসূচি শুরু  করা হয়। এ সময় কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগ নেতারা বিভিন্ন ফলজ ও বোনজ বৃক্ষ রোপন করেন। উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুস আলী সম্রাট, সাংগাঠনিক সম্পাদক সৈয়দ অনিন্দ্য হাসান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন শাকিল, মাসুদ রানা জয়, সিফাত হাওলাদার, সোহেব হোসেন, নাহিদ হাসান, অভি, হৃদয় প্রমুখ।
সালাউদ্দীন কবীর পিয়াস জানান,”কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে যশোর জেলা ছাত্রলীগ ধারাবাহিক বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় এবং মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে এই ধারাবাহিক কর্মসূচি অব্যহত থাকবে।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET