৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বিশ্বম্ভরপুরে ধানখেত থেকে নিখোজের ৫দিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ ঊদ্ধার




বিশ্বম্ভরপুরে ধানখেত থেকে নিখোজের ৫দিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ ঊদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১৭:৪৮ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি হাওরের ধানখেত থেকে নিখোজের ৫দিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ ঊদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় স্হানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে এসে লাশ ঊদ্ধার করে। নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী। গত ১৯ মাচ রাত ১১টায় ঐ গৃহবধূ পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ঢুকার সময় তিনি নিখোজ হন। এই গৃহবধূর একই গ্রামের সবুজ মিয়া(২২) নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সামছুল আলম বাদি হয়ে নিখোজের একদিন পর গত ২০ মাচ সবুজ মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ সবুজ মিয়া, তার সহোদর মুক্তার মিয়া,সহোদর নবী হোসেন,পিতা মুসলিম উদ্দিন ও পাশের গ্রামের ফুল মিয়া ও আলী হোসেন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET