, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার শোকবার্তা




বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার শোকবার্তা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ২৩:৪৪ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বীর মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক গাজী আবুল হোসেন আর নেই। তার মৃতুর সংবাদ শুনে মুহূর্তে সিরাজগঞ্জ বাসিদের বুকে শোকের ছায়া নেমে আসে। সাথে সাথে বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেনের মাগফেরাত কামনা করে শোকবার্তা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ মো: আব্দুল লতিফ বিশ^াস ও সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত, মুন্না এমপি । সোমবার সকালে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আমিনুর ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বাবা গাজী আবুল হোসেন মস্তিস্কের রক্তক্ষরণজনিত কারণে দীর্ঘদিন ধরেই ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় উত্তর সারটিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে ওই কবরস্থানেই দাফন করা হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে জন্ম নেয়া গাজী আবুল হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পরবর্তীতে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET