, , ,

শিরোনামঃ-




ভালবেসে ভেসোনা চোখের জলে – রুমানা আক্তার রত্না

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২৪, ২০:২৪ | 967 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভালবেসে ভেসোনা চোখের জলে

– রুমানা আক্তার রত্না
আমি তোমার জীবন জুড়ে বিরহ হতে চাইনি
আমি তোমার নয়ন জুড়ে স্বপ্ন সাজাতে চাইনি
আমি তোমার হৃদয় ঘিরে ব্যথা হতে চাইনি
আমি হলাম ব্যর্থ মানুষ, সুখ দিতে শিখিনি!
তাইতো তোমায় ভালবাসিতে উত্তরটাও দেইনি!
দুঃখ পেলে ঘৃনার ঘোরে তুমিও একদিন ভুলে যাবে
আগ্রহটা ফুরিয়ে যাবে অভাব আর অভিযোগে
আজকে তুমি যত কাছে সেদিন যাবে আরো দূরে
পেয়ে হারানো ক্ষত গভীর,না পাওয়াতে স্বপ্ন রঙিন
আমি হলাম ব্যর্থ মানুষ,খাবার ছাড়াই রাত কাটে।
কী করে বলো, এমন মানুষ ভালবাসার সাহস যোগায়?
আজ সমাজ খোঁজে প্রতিষ্ঠিত সুদর্শনা মুখ
আমার জন্য এই সমাজে কোথায় বলো সুখ!
রণক্ষেত্র মনটা আমার দগ্ধ হৃদয় পুড়ে
নিজের জন্য রাখিনি সময় তবু্ও আমি দূরে।
আমায় ভালবেসে তুমি দুঃখ নিওনা কিনে
সুখের জীবন দুঃখ সাগরে ভাসিওনা এমন করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET