, , ,

শিরোনামঃ-




ভালোবাসা ছলনায় ভরা : আদিল মাহমুদ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২০, ১৯:৩৮ | 1058 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ভালোবাসা ছলনায় ভরা”

মানুষ কি ভাবে, ভালোবাসা শুধু বসুন্ধরার কাছে?

না! মায়া-মমতা লুকিয়ে আছে, ওই নীল আকাশে!

যেখানে আবেগ ও অনুভূতি, প্রতিনিয়ত ফোটছে।

সবাই কর্মকে নিয়ে ব্যস্ত,তারা নেই পাতকের পাশে,

কেউ প্রেমের কথা বলে, কাউকে কুপথে নিচ্ছে না!

প্রতারণা করছে না, অন্যকে বিপদেও ফেলছে না।

ঘুরতে ঘুরতে, আমাদেরকেই দেখছে আর হাসছে,

একে অন্যকে বলছে,শঠতার প্রণয় ধরায় ভাসছে!

অবিশ্বাস, ছলনা ও দুষ্কর্ম নিত্য যাদের অহংকার,

তারাই আজ,এ সুন্দর ঐতিহ্যবাহী বসুধার বাহার!

ঘৃণা, প্রীতি, ন্যায়,অন্যায় সবকিছু ধরণীতে সমান!

কোনটা পাপ,কোনটা পূণ্য পার্থক্যে লাগে প্রমাণ!

শান্তির বুলি আওড়াচ্ছে, আর জনকে কষ্ট দিচ্ছে,

নরের অর্জিত সম্পদ, ধ্বংসের পিছে খরচ হচ্ছে।

যাদের দিকে সুখের আশায়, জন তাকিয়ে আছে,

তারাই স্নেহের কথা বলে, অশান্তি ডেকে আনছে!

তাইতো সিদ্ধান্ত,বাঁচতে চাই না থেকে তাদের পিছে,

যারা এ পৃথিবীতে, আগুন নিয়ে ঢিল ছুড়ে মারছে!

কারো কারো কুমন্ত্রণায়, মানব দুঃখে দুঃখে মরছে,

এ নিয়ে অনেকে,বসুমতীতে আজ বাহবা কুড়াচ্ছে।

মনে হয় এ বিশ্ব পূর্বে তাদের ছিল, এখনও রয়েছে,

কিন্তু কোটি কোটি নর, মরণ যন্ত্রণায় নিত্য কাঁদছে!

লেখক: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET