, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ভুল করলে ক্ষমা আছে কিন্তু বেঈমানির কোন ক্ষমা নেই- বারুইপাড়ায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 




ভুল করলে ক্ষমা আছে কিন্তু বেঈমানির কোন ক্ষমা নেই- বারুইপাড়ায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২৬, ২২:১৮ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভুল করলে ক্ষমা আছে কিন্তু বেঈমানির কোন ক্ষমা নেই। গত নির্বাচনে যারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করেছে, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে তারা বেইমান। আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করছি কিন্তু এর অর্থ এই নয় যে আমরা দুর্বল। কে কত বড় নেতা ছিল সেটা বড় কথা নয় মূল কথা হচ্ছে সে আপনার পাশে আপনার ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে কিনা, বিপদের সময় সঙ্গী হচ্ছে কিনা এটাই গুরুত্বপূর্ণ। আগামীতে জেলা বিএনপিকে সুসংগঠিত করতে হলে আপনাদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে।
বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের আত্মার মাগফেরাত কামনা শেষে সংক্ষিপ্ত সমাবেশে কথা গুলো বলেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৪ জুলাই) বিকেলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে জামাত নেতা কর্মীদের হাতে নিহত বাদল মোড়লের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত এবং বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মা স্ত্রী ও সন্তানদের সান্তনা প্রদান করেন। আহত বিএনপি নেতা আবদুল্লাহ মোড়লের বাড়ি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সংক্ষিপ্ত সময়ে বেশি তিনি আরো বলেন, বাদল মোড়ল বিএনপি’র একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের পুলিশ সুপারের সাথে কথা হয়েছিল। তারা আমাকে আশ্বস্ত করেছিলেন বাদল মোড়লের খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কিন্তু আজ এখানে এসে যে তথ্য পেলাম তাতে আমি হতাশ। প্রশাসন কোন দায়িত্ব পালন করেনি। এই হত্যাকান্ড যারা ঘটিয়েছে তারা জঘন্য তারা খুনি। তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। এই আসনে যিনি এমপি হয়েছেন তার উচিত ছিল নিহত বাদল মোড়লের পরিবারের পাশে দাঁড়ানো আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে সান্ত্বনা দেওয়া কিন্তু তিনি নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। এই ইউনিয়নে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে দৃঢ়তার সাথে কাজ করতে হবে বলেও জানান শেখ ফরিদুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, এসকেন্দার হোসেন, ফকির তারিকুল ইসলাম, মঈন উদ্দিন আহমেদ, নিয়াজ মাহমুদ শৈবাল আবুল কালাম আজাদ বুলু, কামরুজ্জামান শিমুল, এডভোকেট নুরুল ইসলাম, গোলাম মাসুদ, আব্দুল মান্নান, শরিফুল ইসলাম মিরাজ, শহীদ মলঙ্গী, কৃষক দল নেতা গোলাম রসূল তরফদার নেওয়াজ, ছাত্রনেতা আল মামুন, শেখ আরিফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET