, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “ভয়েস অব কাজিপুর” এর উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিশার্ট বিতরণ




“ভয়েস অব কাজিপুর” এর উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিশার্ট বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১৭:১১ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উত্তরাঞ্চলের জনপ্রিয় সামাজিক সংগঠন “ভয়েস অব কাজিপুর” এর পক্ষ থেকে টিশার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এই বিতরণ কার্যক্রম চালানো হয়। ক্ষুদে শিক্ষার্থীরা টিশার্ট পেয়ে ভীষণ উদ্বেলীত। বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম জানান, আমাদের স্কুলের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন সাহেব মাঝেমধ্যেই বাচ্চাদের বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন, এতে বাচ্চারা আরো আগ্রহের সাথে পড়াশুনায় মনোযোগী হচ্ছে।
সংগঠনটির সভাপতি জানান, “ভয়েস অব কাজিপুর” দেশের অবহেলিত জনগোষ্ঠিকে নিয়ে কাজ করে, কাজ করে কোমলমতি শিশুদের নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকের এই টিশার্ট বিতরণ। যাতে করে শিশু শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার উৎসাহ বাড়ে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আশকার পাইন, সদস্য তারিকুল ইসলাম, আবু তাহের আলভী ও দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET