, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকা–সহ বিভিন্ন অপরাধে ২জন আ’লীগ সদস্য-সহ গ্রেফতার- ১১




মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকা–সহ বিভিন্ন অপরাধে ২জন আ’লীগ সদস্য-সহ গ্রেফতার- ১১

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২৪, ০৩:০৯ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা–সহ বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: আওয়ামী লীগের সদস্য এসএস আয়নাল হক (৫৯) ও মো: লুৎফর রহমান ওরফে তারেক (৪০), এসএস আয়নাল হক, সে মহানগরীর চন্দ্রিমা থানার নামোভদ্রার মৃত শামসুল হকের ছেলে। (বর্তমানে পবা থানার কাঁঠালপাড়ার বাসিন্দা) এবং লুৎফর রহমান শাহমখদুম থানার হরিষা ডাইং গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET