, , ,

শিরোনামঃ-




মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ২০:১৮ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্ম,খাগড়াছড়ি-
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে হোমিওপ্যাথি চিকিৎসাসেবা জনসাধারণের দোড়গড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসা পরিষদ। বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার মান ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পেলেও এলোপ্যাথি চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে মানুষের জ্ঞান কম। সাধারণের মাঝে সহজলভ্য হোমিওপ্যাথি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গত ২৮ মে ২০১৭ তারিখে মহালছড়ি শিল্পকলা একাডেমির মিলনায়তনে ১৯ সদস্য বিশিষ্ট মহালছড়ি স্বাধীনতা চিকিৎসা পরিষদের আত্মপ্রকাশ ঘটে।মহালছড়ি স্বাধীনতা হোমিও চিকিৎসা পরিষদ এর কমিটিতে যাঁরা রয়েছেন, প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত ( সভাপতি), ডা: সুকৃতি চাকমা ( সাধারণ সম্পাদক), ডা: বিমল চন্দ্র তালুদার (সহ সভাপতি), ডা: নিহার চাকমা (সহ সভাপতি), ডা: সবিনয় চাকমা (সহ সম্পাদক), ডা: প্রীতি রাণী দাশ (মহিলা বিষয়ক সম্পাদক), ডা: ভবতোষ দেওয়ান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডা: সাধনা চাকমা (চিকিৎসা বিষয়ক সম্পাদক), ডা: অনিল চাকমা (দপ্তর সম্পাদক), প্রসিত বিকাশ খীসা (ক্রীড়া বিষয়ক সম্পাদক) ডা: রিপাইন চাকমাকে (সাংগঠনিক সম্পাদক) ও নিলোৎপল খীসা। হোমিও চিকিৎসা শাস্ত্রকে ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে সেবামূলক নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত। এরই ধারাবাহিক কর্মসূচী হিসেবে গত ২৫ অক্টোবর মুবাছড়ি বনবিহারে অনুষ্ঠিতব্য কঠিন চিবর দান উৎসবে মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ বিনা মূল্যে ঔষুধ বিতরন ও চিকিৎসাসেবা কেন্দ্র স্থাপন করা হয়। এ সময় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা কেন্দ্র পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সদস্য জুয়েল চাকমা।
সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত আরো বলেন, হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ওষুধের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া কম। ভারত ও বাংলাদেশে বহুকাল থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা চলে আসছে। এখন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক শিক্ষাদানের জন্য কয়েকটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হোমিওপ্যাথি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বর্তমানে চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি ক্ষেত্র হোমিও চিকিৎসা।
বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার মান ও হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলোপ্যাথিক চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের জ্ঞান কম কারন মানুষের জানার সুযোগ কম। তাই মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ হোমিও ঔষধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET