, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানবতার সেবায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -আল আমিন




মানবতার সেবায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -আল আমিন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ০৪:১৯ | 1196 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -আল আমিন যিনি নিজেকে করোনা যুদ্ধে উৎসর্গ করেছেন, এমন মন্তব্য করেছেন অত্র ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

অন্যান জন-প্রতিনিধিদের চেয়ে নিজেকে তিনি ব্যতিব্যস্ত রেখেছেন করোনা সচেতনতা মূলক কাজে। সূর্য উদয় থেকে শুরু করে মধ্যরাত পযর্ন্ত নিজেকে ব্যস্ত রেখেছেন মানবতার সেবায়। জনপ্রতিনিধিদের নিয়ে স্থানীয়দের এমন অসংখ্য অলোচনায় শীর্ষে উঠে এসেছে এই চেয়ারম্যানের নাম।

সরেজমিনে গিয়ে জানাযায়, সার্বক্ষণিক তিনি চলমান পরিস্থিতিতে সরকারের দেয়া সকল সচেতনতা বার্তা গ্রামের সাধারন মানুষকে সরেজমিনে উপস্থিত হয়ে নিরাপদ দ্রুত বজায় রেখে উদ্বুদ্ধ করছে। বলা যেতে পারে তিনি নিজেকে জনগনের সেবার বিলিয়ে দিচ্ছে। মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় আরেক নাম আল আমিন চেয়ারম্যান। বর্তমানে তিনি ছাড়া আমাদের গ্রামে এখন পর্যন্ত কেউ তারমত করে খোঁজখবর নেয়নি। সে ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের একজন ইউপি চেয়ারম্যান হয়ে মানবতার সেবায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেন।

এলাকাবাসীরা আরো বলেন, মধ্যরাতে নিম্মআয়ের মানুষের ঘরে ঘরে ত্রানের বরাদ্দকৃত খাদ্যদ্রব্য পৌছে দিচ্ছে। নিজেই জনসাধারণের সচেতনতায় মাইকিং করছে। এছাড়া নিজের অর্থায়নে মাস্ক, জীবাণুনাশক স্প্রে, চাল, ডাল তৈল, আলু ও সাবান ইত্যাদি বিতরণ করে বেড়াচ্ছে।

এছাড়া ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ৬০ জনকে নিয়ে কোভিড-১৯ নামে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করেছে। তারা ২০ জন করে তিন সিফটে ২০ জন করে কাজ করে । যারা মধ্যবৃত্ত লাইনে ধরে খাবার নিতে পারে না তারা ফোন দিলে বা এস এম এস দিলে খাবার তার ঘরে পৌছেদেন। এব্যাপারে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -আল আমিন বলেন অসহায় মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ৩ হাজার পরিবারের মধ্যে পৌছে দিয়েছি এবং জনাব তানভীর ইমাম এমপি মহোদয়ের দিকনির্দেশনায় ব্যাক্তিগত উদ্যোগে আরো ২,৫০০ পরিবারকে উপহার সামগ্রী দিয়েছি এই কার্যক্রম মহামারি করোনা ভাইরাস পর্যন্ত চলমান থাকবে। পূর্ণিমাগাঁতী ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET