, , ,

শিরোনামঃ-




মিরসরাইয়ে অদম্য যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ১৪:৪৩ | 1043 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের পক্ষ থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ২৫ জুলাই, রোববার উপজেলার মধ্যম বাড়িয়াখালী ফারুকিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার ৬০ জন ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে হিজাব, টুপি ও ১৫০টি খাতা প্রদান করা হয়। চলমান লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক ইমরান হোসেনের হাতে এগুলো তুলে দেওয়া হয়।
এসময় অদম্য যুব সংঘের সহ সভাপতি আবদুল হালিম, সহ সভাপতি কামরুল ইসলাম নিজামী, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শামীম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, অদম্য যুব সংঘের পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কাজটি গত পাঁচ বছর ধরে চলমান রয়েছে। এবার নতুন করে তাতে সংযোজন করা হয় হাতে লেখার খাতা। স্বল্প পরিসরে শুরু করা এই কার্যক্রমটিও চলমান রাখার কথা জানান তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET