১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • চিথলিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন




চিথলিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১০ ২০২৬, ২২:০৮ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর পরশুরাম উপজেলাধীন চিথলিয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন, র‍্যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ জুন) অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের মুল কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন, প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুহাবুবুল হক। এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আয়ুইব হোসাইন। চিথলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত কর্মসূচির আয়োজন করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন সেবামূলক বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, মামলা দায়েরের পদ্ধতি, বিচার প্রক্রিয়ার ধাপ, বিচারসেবা গ্রহণের সহজ উপায় এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এছাড়া স্থানীয় বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত এবং কম খরচে নিষ্পত্তি করা সম্ভব হয়। ফলে আদালতের দীর্ঘসূত্রিতা ও ব্যয়বহুল প্রক্রিয়া থেকে সাধারণ মানুষ অনেকাংশে মুক্তি পায়। তারা গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান করেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET