৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশন’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা




দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশন’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৫, ১৪:২৮ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশন’র প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে এক বিবৃতিতে জাহাঙ্গীর আলম বলেন, দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের দায়িত্বশীলরা সমাজ উন্নয়নে উল্লেখ্য যোগ্য ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, এ সংগঠনের মাধ্যমে সমাজের অসহায়, হতদরিদ্র মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। সকল প্রকার দুর্যোগে দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ স্থানীয়দের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে। এলাকার শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে সংগঠনটি বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। অসহায় পরিবারের সদস্যদের কেউ অর্থ সংকটে চিকিৎসা সেবা নিতে সমস্যা হলে তাদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে আসছে সংগঠনটি। পিছিয়ে পড়া কিছু পরিবারকে নগদ অর্থ, সিএনজি অটোরিকশা কিংবা সেলাই মেশিন উপহার দিয়ে আত্ম কর্মসংস্থানের পথ দেখিয়েছে দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘ। বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নের মধ্যদিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছে সংগঠনটি। বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশন’র প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম বিবৃতিতে বলেন, বিশেষ কাজে ব্যস্ত থাকায়
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হয়েও উপস্থিত থাকতে না পারায় খুবই খারাপ লেগেছে। তিনি দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সফলতা কামনার পাশাপাশি এ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET