, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা




মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ১৮:৪৪ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচরে গলায় ফাঁস দিয়ে স্বর্ণালী রায় (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার সকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বর্ণলী রায় বানিয়ারচর সুর্যকান্ত জানকি আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের বাসুদেব রায় এর মেয়ে।
স্থাণীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, সৎ মা রেনু রায়ের সাথে মেয়ে স্বর্ণলী রায়ের কয়েকদিন যাবৎ কলহ চলে আসছিল এরই জের ধরে সোমবার সকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
রাজৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পেরণ করেছে। এব্যপারে রাজৈর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ৩৪/২০।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET