, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে শহিদ মহানন্দ সরকারের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা




মুকসুদপুরে শহিদ মহানন্দ সরকারের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২১, ১৫:৫০ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজলার জলিরপাড়ে বাজারে শহিদ মহানন্দ সরকারের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ননীক্ষীর ইউনিয়ন পরিষদের সামনে এ অলোচনা সভার আয়োজন করেন মহানন্দ স্মৃতি সংসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

গোবিন্দ চন্দ্র বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ বারুরী, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, জলিরপাড় ইউপি সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চোকদার, মহানন্দ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক খলিলুর রহমান শেখ, জলিরপাড় ইউনিয়ন ভুমি কর্মকর্তা এস এম রকিব উদ্দিন, শিক্ষক নির্মল কুমার সাহা, লিটন খান, স্বপন শেখ, বিপুল কুমার দাস, কৃষ্ণ দাস মজুমদার, কবির শেখ, মামুন শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কমরেড ইসহাক আলী মোল্লা।

উল্লেখ্য- ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান আন্দোলনে আইয়ুুব খানের পতনের দাবীতে ২ হাজার মানুষ মিছিল করার সময় পাকিস্তানি পুলিশের গুলিতে জলিরপাড় বাজারে নিহত হন মহানন্দ সরকার এবং আহত হয় ১৫ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET