, , ,

শিরোনামঃ-




মুজিব মানে। শরীফ সাথী

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জুলাই ৩০ ২০১৮, ১৭:৪৫ | 1381 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিব মানে
শরীফ সাথী

মুজিব মানে উর্ধে উঠা তর্জনী,
বাংলাদেশের বিজয় ধ্বনির গর্জনী ৷
বঙ্গ বুকে সুখে উড়া
লাল সবুজের চিত্র,
ধনি গরিব কুলি মজুর
সবাই সবার মিত্র ৷
স্বাধীন দেশে ভালোবেসে চলা,
মিষ্টি হেসে মুক্তির কথা বলা ৷
মুজিব মানে স্বাধীনতার একটি দেশ,
স্বাধীন কথা যথা তথা হবে পেশ ৷
রূপ অনন্যা মমতাময়
সারা বাংলা জুড়ে,
মুক্ত পাখি চলবে উড়ে
মিষ্টি মধুর সুরে ৷
ঘুরে ঘুরে বঙ্গ দেখে
মাটির সুবাস গায়ে মেখে
সবুজ শ্যামল বৃক্ষ নদী
দু’নয়নে চিত্র এঁকে
অদম্য পথ চলা,
ভালোবেসে মিষ্টি হেসে
মুক্তির কথা বলা ৷

শেখ মুজিব
শরীফ সাথী

সুভাবনার দৃষ্টিকারি
এই বঙ্গের সৃষ্টিকারি
সব বাঙালির প্রিয় তিনি
সবার মাঝে বহমান,
অমর কীর্তি বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান

আগষ্ট এলে
শরীফ সাথী

আগষ্ট এলে সেদিনের সেই
রাতের কথা মনে পড়ে,
শোকে কাতর পাথর চোখে
অঝর ধারায় অশ্রু ঝরে ৷
শেখ মুজিব ও তাঁর পরিবার
আগষ্টের এই স্মরণে,
চোখের অশ্রু ফুলের ডালা
তাই সপি তাঁর চরণে ৷

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET