কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা’র মেশকাত জামাতসহ সকল জামাতের সবক প্রদানের মাধ্যমে এ বছরের পাঠদান উদ্বোধন করেন প্রবীণ আলেমে দ্বীন আল্লামা নুরুল হক। এ উপলক্ষে বৃহস্পতিবার(২ এপ্রিল) সকালে মুন্সিরহাট পশ্চিম বাজার বাঙ্গড্ডা রোডে অবস্থিত মাদরাসা’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহেরের সার্বিক তত্বাবধায়নে ও মাওলানা মু. আম্মার বিন তাহেরের পরিচালনায় আলোচনা করেন কনকপুর জামে মসজিদের খতিব মাওঃ নোমান ওসমানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা খলিলুর রহমান কাসেমী, মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মামুনুর রশিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আব্দুস সাত্তার ও মাওলানা সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, মুন্সিরহাট আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসাটি অত্র এলাকার সর্বপ্রথম মেশকাত জামাতসহ একমাত্র মহিলা মাদরাসা।
Please follow and like us:








