দাগনভূঁঞা প্রতিনিধি:-
রবি ২০১৭/১৮ মৌসুমে এনএটিপি-২ আওতায় সেক্স ফেরোমন ফাঁদ ব্যাবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস শনিবার সকালে মাতুভূঁঞা ইউনিয়নের মোমারিজ পুর গ্রামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুজ্জাতুল ইসলাম।
এমরান হোসেনের সভাপতিত্বে ও সিআইজি সভাপতি কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃঃ জামাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জয়নাল আবদীন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষকদের সেক্স ফেরামন ফাঁদের মাধ্যমে বিষ মুক্ত ফসল চাষের উপকারীতা তুলে ধরেন।
Please follow and like us:









