, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড আদায়




ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড আদায়

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২১, ২২:০১ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে আজ সোমবার (৫ এপ্রিল) ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান , সহকারী কমিশনার (ভূমি)মো: তরিকুল ইসলাম তুষার   মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক পরিধান না করায় ৬ জনকে এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ১ জন দোকানদারকে মোট ৭ টি মামলায় ৩৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে।
সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
ত্রিশাল উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET