, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রাজশাহীতে আ’লীগ-বিএনপিসহ ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল




রাজশাহীতে আ’লীগ-বিএনপিসহ ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৮, ১৫:১৩ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
২০০৮ সালের পর উৎসব মুখোর পরিবেশে রাজশাহীর ৬টি আসনে আ’লীগ,বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৪ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার। আর অন্য ৯ জন মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন। রাজশাহীতে এবার মোট ৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। তবে শেষ পর্যন্ত ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেননি।এ নির্বাচনে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রতিটি উপজেলার নির্বাহী অফিসাররা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ নভেম্বর তাদের কার্যালয় থেকেই নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। বুধবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। শেষ দিন হওয়ায় বুধবার সকাল থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে থাকেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ১২ জনের মনোনয়নপত্র দাখিল হয়েছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে। তারা হলেন- আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী এমপি, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক, তার স্ত্রী আভা হক, শাহাদাত হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম পিয়ারুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান, বাসদের আলফাজ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন বিশ্বাস, মুজিবুর রহমান, শহিদুল করিম শিবলী, সুজা উদ্দিন ও সাইদুর রহমান। রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। তারা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বিএনপির মিজানুর রহমান মিনু ও সাহিদ হাসান, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান, এনপিপির সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন, সিপিবির এনামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তারা হলেন- আওয়ামী লীগের আয়েন উদ্দিন এমপি, বিএনপির শফিকুল হক মিলন ও মতিউর রহমান মন্টু; জাতীয় পার্টির শাহাবুদ্দিন বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রাহমান, এলডিপির মনিরুজ্জামান, সাম্যবাদী দলের সাজ্জাদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী মিরাজ মোল্লা, মাজিদুর রহমান ও আতিকুর রহমান। সবচেয়ে কম সংখ্যক ৫ জনের মনোনয়নপত্র দাখিল হয়েছে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে। তারা হলেন- আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, বিএনপির আবু হেনা ও আবদুল গফুর; ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম এবং যুক্তফ্রন্টের সরদার মোহাম্মদ সিরাজুল করিম। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ১১ জনের। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডা. মনসুর রহমান ও দলটির নেতা ওবায়দুর রহমান; বিএনপির নাদিম মোস্তফা, নজরুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও মাহামুদা হাবিবা; ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, জাকের পার্টির শফিকুল ইসলাম, জাতীয় পার্টির আবুল হোসেন, বিএনএফের মখলেসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম আসনটির সাবেক এমপি। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হয়েছেন। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে সাতজন। তারা হলেন- আওয়ামী লীগের বর্তমান এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপির আবু সাঈদ চাঁদ, বজলুর রহমান ও নুরুজ্জামান খান; জাতীয় পার্টির ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ এবং বাংলাদেশ মুসলিম লীগের আবদুর রাজ্জাক। রাজশাহীর বিভিন্ন আসনে মনোনয়নপত্র তুলেও ১৫ জন দাখিল করেননি। তাদের মধ্যে রাজশাহী-২ আসনে জাসদের আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী মনোনয়ন দাখিল না করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে সমর্থন দিয়েছেন। বাদশা টানা তৃতীয়বারের মতো ১৪ দলের প্রার্থী হচ্ছেন। রাজশাহী-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেননি বিএনপি নেতা কবির হোসেন, কামরুল মনির, রায়হানুল আলম ও অধ্যাপক সিরাজুল হক। রাজশাহী-৪ আসনে মনোনয়ন তুলেও দাখিল করেননি জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আশফাকুর রহমান, ডিএমডি জিয়াউর রহমান এবং ওয়ালিউজ্জামান পরাগ। আর রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র তুলেও জমা দেননি আওয়ামী লীগের বর্তমান এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগ নেতা আহসানুল হক মাসুদ, বিএনপির ইসফা খায়রুল হক, মতিয়া হক ও আনোয়ারুল হক। এমপি দারার বদলে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ ডা. মনসুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। বৈধ প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। তারপর প্রার্থীরা ১১ ডিসেম্বর থেকেই প্রচারে নামতে পারবেন। আর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET