, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা




রাজশাহীতে মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২১, ০৩:০১ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়ার আইনজীবী একেএম সাইফুল ইসলাম। তিনি বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং একই সাথে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়কের দায়িত্বেও রয়েছেন।

গতকাল রোববার সকালে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতে এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাভকেট ইসমত আরা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের বিষয়টি তুলে ধরে মামলাটি করা হয়েছে। এই মামলায় দু’জনকে আসামী করা হয়েছে। মামলার প্রধান আসামী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও অপরজন হলেন মিডিয়া উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ। এই মামলায় সাক্ষী হয়েছেন ৫ জন।

মামলা এজহার সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন মিডিয়া উপস্থাপক হেলাল নাহিদ। পরবর্তীতে ওই ভিডিও সাক্ষাৎকারটি সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার নিজের ভ্যারিভাইড ফেসবুকে এ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিও সাক্ষাৎকারে তিনি (মুরাদ হাসান) জিয়া পরিবারের ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশালীন, নারী বিদ্বেষী, কুৎসিত বর্ণবাদী ও যেকোন নারীর প্রতি মর্যাদা হানীকর মন্তব্য করেন। এই অবমাননাকর বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীর ভিডিওটি মুহুর্তেই ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এতে ব্যারিষ্টার জাইমা রহমানের মতো বংশীয় পরিবারের নারীর মর্যাদা হানী হয়েছে। জাইমা রহমানের মিথ্যা ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রকাশ ও প্রচারের কারণে ১২ ডিসেম্বর সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ এর (১) ও (২) ধারায় মামলাটি দায়ের করেছেন।

মামলা প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাভকেট ইসমত

আরা বলছেন, বাদী বিএনপি পন্থী রাজনীতি করেন। তাই তিনি স্বপ্রণোদিত হয়ে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এখন বিচারক মামলা আলামত ও অন্যান্য প্রমাণাদি বিচার-বিশ্লেষণপূর্বক গ্রহণও করতে পারেন আবার মামলাটি বাদও দিয়ে দিতে পারেন। আপাতত মামলা হয়েছে, তাই এই মামলার শুনানি না হলে কিছুই বলা যাচ্ছে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET