২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি




রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২৬, ২২:৩২ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তারা ইউনিয়নের বর্তমান কমিটি থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে, শ্রমিকদের ওপর হামলা কেন, জবাব দাও এবং অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের একটি দল সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাদের দাবি, বর্তমান পকেট কমিটি বাতিল করে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম পাখিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে মোঃ শামীম, মোঃ স্বপন, মোঃ নাজমুল, মোঃ লিটন, মোঃ আজমত আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ শিমুলসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, সুপারভাইজার ও হেলপাররা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET