, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামেকের চিকিৎসকদের ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক ও পিপিই উপহার দিলেন এনামুল হক




রামেকের চিকিৎসকদের ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক ও পিপিই উপহার দিলেন এনামুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২১:২৬ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত তহবিল থেকে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ কেএন-৯৫ মাস্ক এবং পিপিই উপহার প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নওশাদ আলী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ব্যক্তিগত তহবিল থেকে রাজশাহী মেডিকেলে ২ শত পিচ কেএন-৯৫ মাস্ক এবং ২শত পিচ পিপিই প্রদান করেছেন। চাহিদা অনুযায়ী ব্যক্তিগত পক্ষ থেকে আরো পিপিই প্রদান করা হবে বলে জানাগেছে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ নওশাদ আলী সহ সকল চিকিৎসক, এনাগ্রুপের রাজশাহী অঞ্চলের প্রধান সারোয়ার জাহান, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, বাগমারা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET