, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ




রাজারহাটে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৩ ২০২০, ১৮:৫৯ | 955 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাসের কারণে উপজেলার  সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুষ্টিসমৃদ্ধ বিস্কুট পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পুষ্টিযুক্ত খাবারের চাহিদা মিটাতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান শিক্ষক মো.নুরইসলাম এর সভাপতিত্বে  শিশু শ্রেণী থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত মোট ৩১৭ জন শিক্ষার্থীদের মাঝে ৫০ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছোলেমান জানান, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৮ হাজার ৩৩৯ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ ৫০ হাজার ১৭০টি বিস্কুটের প্যাকেট বিতরণ করা হবে।  এতে গড়ে প্রত্যেক শিক্ষার্থী  ৫০টি করে বিস্কুটের প্যাকেট পাবে। এ বিতরণী কার্যক্রম গত ৯ মে থেকে শুরু হয়েছে এবং ১৫ মে পর্যন্ত  বিতরণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET