ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
রুহিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার সময় এস আই কামালের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ রুহিয়া থানাধীন রাজাগাও ইউনিয়নের পাটিয়াডাংগী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ০৫ বোতল ফেন্সিডিলসহ জসিম আলী (সোহাগ) (২০) কে আটক করে।
আটককৃত জসিম আলী (সোহাগ) সদর থানার খানবাড়ী মীরপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। তার নামে রুহিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
আটক এবং মামলার বিষয়টি নিশ্চত করেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।
Please follow and like us:









