, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত




শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ১৮:২৯ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ শনিবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের শংকরপুর হাই স্কুল প্রাঙ্গণে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল সরকার এর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম, ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET