নজরুল ইসলাম চৌধুরীঃ- বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অমর একুশে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসান( দৈনিক নয়া দিগন্ত/ অজেয় বাংলা), সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব/ প্রতিক্রিয়া), যুগ্ন-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী( দৈনিক তৃতীয় মাত্রা/ স্বদেশ পত্র), সৈয়দ কামাল (এশিয়ান টিভি) মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ( আজকের সূর্যোদয়/ বিচিত্র খবর), এম নিজাম উদ্দিন মজুমদার সজিব( মোহনা টিভি), শাহ আলম ( দৈনিক আমাদের সময়/ স্টার লাইন), শওকত চৌধুরী(মাসিক হায়দার/ বিচিত্র খবর), মোদাচ্ছের হোসেন আরিফ ( নিউজ বিএনএ), এম দেলোয়ার হোসেন( ক্রাইম নিউজ) প্রমুখ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন’র সঞ্চালনায় ছাগলনাইয়া প্রেসক্লাব মিলনায়তনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









