, , ,

শিরোনামঃ-




শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২৪, ২১:২৫ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০) উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।

সোমবার দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেলের চাপায় মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মিয়া ওরফে বিরাট রাস্তা পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া সুনামগঞ্জগামী মোটর সাইকেল (সিলেট-ল ১২-৬৭০৯) সাথে সরাসরি সংঘর্ষে আহত হন। পরে স্থানীয়দের সহায়তা বিরাট কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্বাস আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এই সড়ক দুর্ঘটনায় নিহত বিরাট ব্যতিত আর দুইজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কা জনক রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET