, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে শাহ্ আলমের মনোনয়ন দাখিল




শ্রীপুরে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে শাহ্ আলমের মনোনয়ন দাখিল

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২০, ১৭:২৩ | 970 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রয়াত মেয়র প্রার্থী শহীদুল্লাহ্ শহীদের বড় ভাই মো. শাহ্ আলম । বুধবার (২৩ডিসেম্বর) দুপুরে তিনি জেলা নির্বাচন ও শ্রীপুুর পৌরসভা রির্টানিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বরাবরে মনোনয়ন দাখিল করেন। এসময় তার সাথে পৌরসভার সাধারণ ভোটারসহ তার আতœীয় স্বজন,ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান,বিএনপি মনোনীত প্রার্থী এড.কাজী খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রফিক মোমতাজী মনোনয়ন জমা আগেই দাখিল করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্রপ্রার্থী শাহ্ আলম বলেন, আমাকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাসহ জেলা উপজেলা নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু আমার পরিবারের উপর বিএনপি ন্যায় বিচার করেনি। আমাদের পরিবারের বিশ্বাস ছিলো যে আমার পরিবারের কাউকে ডেকে নিয়ে পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিবেন। কিন্তু বিএনপি আমাদের পরিবারের কাউকে মনোনয়ন না দিয়ে আমাদের পরিবারের প্রতি অবিচার করেছেন। আমার ছোট ভাই শহিদুল্লাহ শহিদের প্রতি ভোটারদের ভালোবাসা ও আস্থার জন্য শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বো। আপনাদের এবং পৌরবাসীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি ।

উল্লেখ্য আগামী ২৮ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ। কিন্তু বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের মৃত্যুতে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ১৬জানুয়ারী-২০২১ তারিখ ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে কমিশন। পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ৪জন ছাড়াও কাউন্সিলর ৪৯জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরপদে ১১জন অংশগ্রহন করছেন। শ্রীপুর পৌরসভা নির্বাচনে ৬৭হাজার ৯২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৩৩হাজার ৮৩৪জন পুরুষ ও ৩৪হাজার ৯৩জন মহিলা ভোটার রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET