গাজীপুরের শ্রীপুরে শনিবার দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন ” এই প্রতিপাদকে সামনে রেখে প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে প্রায় ৫০ টি ষ্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল,ভেরা, হাঁস-মুরগী, কবুতর, পোষা পাখি, পোলট্রির খাদ্য, হ্যাচারীর বাচ্চা এবং বিভিন্ন ঔষধ কোম্পানির ঔষধ প্রদর্শন করা হয়।
শ্রীপুর উপজেলা ভেটেরীনারী সার্জন ডাঃ সামিউল বাছিরের সঞ্চালনায়, বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হাসান মন্ডল, শ্রীপুর উপজেলা পোলট্রি মালিক সমিতির সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনীর সদস্য সচিব শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুকুনুজ্জামান পলাশ জানান, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্রখামারী ও উদ্যেক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁসমুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালনপালন কৌশল অবহিত করা ও উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যাবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









