১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৯ ২০২৪, ১৮:৫৭ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (৭) নামের এক  শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক পারাপারের সময় সময় একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET