, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে ৩ স্বেচ্ছাসেবী সংগঠনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ




শ্রীপুরে ৩ স্বেচ্ছাসেবী সংগঠনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ১৭:৪০ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে করোনার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার (৭আগস্ট) দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লি: এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম ।
শ্রীপুরে সেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিমকে (এস.আর.টি) ০৩ টি অক্সিজেন সিলিন্ডার, শীতলকে দুটি অক্সিজেন সিলিন্ডার ও  প্রশ্বাসের একটি সিলিন্ডার বিতরণ করা হয়। এ সময় প্রতিটি সংগঠনকে ৫০০ পিস করে মাস্ক ও ১০০পিস করে হ্যান্ড গ্লাবসও বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইউএনও তরিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা অনেক মহৎ কাজ করছেন। পরোপকার করার মানসিকতা নিয়েই তারা সংগঠন তৈরি করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত অসহায় ও গরীব রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সরবরাহ করায় তিনি ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের সর্বাত্মক সহযোগীতা করার জন্য আশ্বাস দেন এবং বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লি: এর সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: জাবেদ মিয়া, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আবু বক্কর ছিদ্দিক আকন্দ, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, বশির আহম্মেদ কাজল, স্বেচ্ছাসেবী সংগঠন এস.আর.টি’র শ্রীপুরের সমন্বয়কারী তুহিন আহম্মেদ, সদস্য জুবায়ের আহম্মেদ ও শীতলের শ্রীপুরের প্রধান এড. এহছানুল হাকীম ও প্রশ্বাসের আবুল কালাম আজাদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET