, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সরাইলে মাসব্যাপী মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান




সরাইলে মাসব্যাপী মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১০ ২০১৮, ২২:১০ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.মনসুর আলী, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-  বৃহস্পতিবার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া মৃৎশিল্পের সাথে জড়িত দুঃস্থ মহিলাদের পুনর্বাসন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মাসব্যাপী মৃৎশিল্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান পানিশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে  অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান এড. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত ইপু,সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূইয়া,সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দীন ইসলাম।সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত ইপু বলেন, মৃৎশিল্পের এক সম্ভাবনাময় অঞ্চল পানিশ্বর পালপাড়া ।তাই এ ক্ষেত্রে দুঃস্থ মহিলাদের পুনর্বাসন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET