২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • সলঙ্গায় আব্দুল আলিম হজ্ব কাফেলার মাধ্যমে ৯৬ জন হজ্বযাত্রী হজ্বে গমন




সলঙ্গায় আব্দুল আলিম হজ্ব কাফেলার মাধ্যমে ৯৬ জন হজ্বযাত্রী হজ্বে গমন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১১ ২০২৫, ২২:৪০ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক…ধ্বনিতে হজ্ব যাচ্ছেন হজ্ব যাত্রীগণ।একটি বিশ্বস্থ ও জবাবদিহিমুলক হজ্ব এজেন্সি আব্দুল আলিম হজ্ব ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর মাধমে প্রতি বছরের ন্যায় এবারেও সলঙ্গা, তাড়াশ,উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার ৯৬ জন হজ্বযাত্রীর কাফেলা হজ্বের উদ্দেশ্যে রওনা হয়েছেন।আজ রবিবার (১১ মে)  সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে হজ্বযাত্রীসহ তাদের আপনজন,আত্মীয় স্বজন ও সলঙ্গাবাসীকে নিয়ে মহান আল্লাহর দরবারে এক বিশেষ মোনাজাত করা হয়। সকল হজ্বযাত্রীরা যেন সুষ্ঠ,সুন্দর পরিবেশে হজ্ব সম্পাদন করে সুস্থ্য শরীরে আবারো পরিবারের মাঝে ফিরে আসতে পারে এ কামনায় দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায়
মোনাজাত পরিচালনা করেন,সলঙ্গার আমশড়া সিনি: ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ (অব:) মাও: আফসার আলী।সলঙ্গায় সবার পরিচিত হোটেল আব্দুল আলিম এন্ড মিস্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী ও আব্দুল আলিম হজ্ব ট্রাভেলস্ এন্ড ট্যুরিস্ট এর ব্যবস্থাপনায় প্রতি বছরই হজ্বযাত্রীরা মক্কা-মদীনায় নিরিবিলি স্থানে থাকা,খাওয়াসহ সুষ্ঠ পরিবেশে হজ্ব ও ওমরা সম্পাদন করে আসছেন।এরই ধারাবাহিকতায় এবারেও ১৩ তম ধাপে ৯৬ জন হজ্বযাত্রী হজ্বের উদ্দেশ্যে রওনা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET