, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “সার্ক কালচারাল এ্যাওয়ার্ড -২০১৯” জিতেছেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ 




“সার্ক কালচারাল এ্যাওয়ার্ড -২০১৯” জিতেছেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৯:৩২ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “সার্ক কালচারাল এ্যাওয়ার্ড -২০১৯” জিতেছেন সিরাজগঞ্জের কাজীপুরে অবস্থিত শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে  ঢাকার বিজয় নগরে হোটেল অরনেটে এই পদকটি আব্দুল লতিফের হাতে তুলে দেন এ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। এক সময়কার পিছে পড়া বিদ্যালয়টি প্রধান শিক্ষকের প্রাণপণ প্রচেষ্টায় এখন প্রথম সাড়িতেই অবস্থান করছে সিরাজগঞ্জ জেলায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক  শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চলতি বছরেই “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড” সহ জিতেছেন ৭ টি এ্যাওয়ার্ড। “সার্ক কালচারাল এ্যাওয়ার্ড- ২০১৯” তাঁর সপ্তম অর্জন। প্রধান শিক্ষকের এই অর্জনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অভিনন্দন জানিয়েছেন।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET